আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম (৪৫), একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার (২১), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু (২১) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড় গ্রামের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন ওই চার নারী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ৩ টা ৪০ মিনিটে সান্তাহার জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযান কালে “ঘ” বগির (৫০, ৫১, ৫২ ও ৫৩) নং সিটে বসা যাত্রীবেসে বসে থাকা ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা খয়েরী রংয়ের একটি ল্যাগেজ ভিতর কম্বল দিয়ে মোড়ানো সাদা কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুই প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেট ০৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বিকেলে বগুড়া আদালতে প্রেরণ করা হয়