মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডিআইজি'র বাসভবন, বরিশালে অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বরিশাল রেঞ্জ কার্যালয়ের আয়োজনে 'ইফতার মাহফিল ও বদলিজনিত বিদায় সংবর্ধনা' অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল এবং জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, বরিশাল জেলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম রিমন, কমান্ডেন্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশাল এবং ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং পুলিশ বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর বিদায়ী অতিথিবৃন্দের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।