1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৫ পিচ Tapentadol Tablets উদ্ধারসহ আটক-১ যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকায় অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড যশোর মনিরামপুর থানার রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন শুটার সহ আটক ০২ (দুই) জন , হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন জেলা পুলিশ, সাতক্ষীরা

বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় আলু বোঝাই একটি ভোটভোটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

রোববার (দুপুর ১টা) ঢোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলুবাহী ভোটভোটিটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের গাড়িটিকে সজোরে আঘাত করে। এতে পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরিপুর থানা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে সংগ্রহ করা শটগান থানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত আলুবাহী ভোটভোটিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট