1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজৈরে হিমেল আল ইমরানের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজৈরে হিমেল আল ইমরানের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত।

মেহেদী হাসান সোহেল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল,স্টাফ রিপোর্টার,
মাদারীপুরের রাজৈরে জাতীয়তাবাদী ছাত্রদল রাজৈর উপজেলা শাখার আয়োজনে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার) বেলা ১২ ঘটিকায় ঢাকা – বরিশাল মহাসড়কের সানের পাড়ে বিভিন্ন ইউনিয়ন ও রাজৈর পৌরসভা থেকে আসা মিছিল একত্রিত হয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক , হিমেল আল ইমরান এর নেতৃত্বে এ বিশাল বর্ণাট্য র‍্যালী, সানের পাড় থেকে শুরু করে রাজৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈর থানার মোড় এসে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

র‍্যালী পরবর্তী আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি, আজিজুর রহমান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিমেল আর ইমরান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব, তরিকুল ইসলাম,, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজৈর পৌর সভার শাখার সদস্য সচিব সোহাগ সরদার প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে , উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

হিমেল আল ইমরান সাংবাদিকদের বলেন বিগত ফ্যাসিস সরকারের আমলে অনেক অত্যাচার সহ্য করেও রাজৈরের জনগন থেকে ছিন্ন হইনি। আর এখনতো সময় এসেছে রাজৈরের মানুষের পাশে থাকার সেবা করার। তাই আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট