মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মন্ত্রী,সাবেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনে সাবে মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ৮৫ যশোর -১ শার্শা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
এসময় তিনি বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা না।তিনি সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী প্রতিটি নাগরিকের নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন দেশ ও দেশের মানুষ কে কিভাবে ভালবাসতে হয়।একারনে তার মৃত্যুর পরও তিনি আমাদের মাঝে বেচেঁ আছেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সহ সভাপতি আহমেদ আলী শাহিন,যুগ্ন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ,যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ইমদাদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল
হামিদ সদ্দার, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির
সভাপতি আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ন আহবায়ক মোন্তাসিম বিল্লাহ সাগর,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,যুগ্ম আহ্বায়ক মীর আলম,সেচ্ছাসেবক দলে আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা,ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খাঁন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ এগারো টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক বৃন্দ।