মনা নিজস্ব প্রতিনিধিঃ
জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে নওগাঁ জেলার সদর উপজেলায় ০২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১ম মোবাইল কোর্টে-
১) মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ, ইদুরবটতলী, সদর, নওগাঁ প্রতিষ্ঠানের সরিষার তেল পণ্যের মান সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করার অপরাধে "বিএসটিআই আইন, ২০১৮" এর ১৫(১)/২৭ ধারা মোতাবেক ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা জনাব মো: সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।
২য় মোবাইল কোর্টে
১) মেসার্স আব্দুল্লাহ বিস্কুট ফ্যাক্টরি (স্বত্বাধিকারী: সাহিদা), পার- নওগাঁ (কাজীপাড়া) সদর, নওগাঁ প্রতিষ্ঠানের ব্রেড, বিস্কুট, কেক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করার অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৪(১)/৪১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সুজনুর ইসলাম সুজন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই, বগুড়া'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।