মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৪.০২.২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে নওগাঁ জেলার সদর উপজেলায় ০১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে-
১) মেসার্স গ্রামীণ ফুডস; দোগাছী, সদর, নওগাঁ প্রতিষ্ঠানের উৎপাদিত লাচ্ছা সেমাই পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং মোড়কে বিধি মোতাবেক তথ্যাদি না থাকায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২) মেসার্স গণি ফিলিং স্টেশন, বাইপাস রোড, সদর, নওগাঁ;
৩) মেসার্স শাফিন ফিলিং স্টেশন, বাইপাস রোড, সদর, নওগাঁ;
প্রতিষ্ঠানদ্বয়ের জ্বালানি পণ্য পরিমাপে গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায় এবং স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ হালনাগাদ পাওয়া যায়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এঁর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)।