মনা নিজস্ব প্রতিনিধিঃ
সার্ভিল্যান্স অভিযান (পণ্যের গুণগত মান যাচাই এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮)
তারিখ: ১১ নভেম্বর ২০২৫
স্থান: কক্সবাজার সদর উপজেলা, কক্সবাজার জেলা
বিএসটিআই, কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ১১/১১/২০২৫ তারিখে সদর উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাজারজাত পণ্যের গুণগত মান যাচাই করা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য ও ওজন যন্ত্রের যথাযথ পরিমাপ রক্ষা নিশ্চিত করা।
অভিযানে পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসমূহ:
১। নন্দন দাশের আচারের দোকান, এবিসি রোড, সদর, কক্সবাজার
• পণ্য: আচার
• সনদ: পিসিআর সনদ ও সিএম সনদ
২। কিটন দে আচারের দোকান, এবিসি রোড, সদর, কক্সবাজার
• পণ্য: আচার
• সনদ: পিসিআর সনদ ও সিএম সনদ
৩। কাশফুল বেকারী, জেটি ঘাট, সদর, কক্সবাজার
• পণ্য: বিস্কুট ও পাউরুটি
• সনদ: পিসিআর সনদ ও সিএম সনদ
৪। ফ্রেশলি লাইভ বেকারী এন্ড পেস্ট্রি, সৈকত স্কুলের সামনে, সদর, কক্সবাজার
• পণ্য: বিস্কুট, কেক ও পাউরুটি
• সনদ: পিসিআর সনদ ও সিএম সনদ
৫। ফারুক হার্ডওয়ার, বড় বাজার, সদর, কক্সবাজার
• পণ্য: ওজন যন্ত্র
• সনদ: ভেরিফিকেশন সনদ
৬। নিউ বি কে জুয়েলার্স, বড় বাজার, সদর, কক্সবাজার
• পণ্য: ওজন যন্ত্র
• সনদ: ভেরিফিকেশন সনদ
পরামর্শ:
উপরোক্ত ১-৪ নং প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট পণ্যের অনুকূলে বিএসটিআই থেকে সিএম সনদ ও প্যাকেজিং সনদ গ্রহণের জন্য যথাযথ পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও, ৫-৬ নং প্রতিষ্ঠানকে ব্যবহৃত ওজন যন্ত্রের ক্ষেত্রে ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরো উল্লেখ্য, উক্ত অভিযানে খোলা বাজার হতে পন্যের গুণগত মান যাচাইয়ের জন্য আয়োডিনযুক্ত লবণ ও সয়াবিন তেল পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ:
• জনাব মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কক্সবাজার
• জনাব রঞ্জিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট), বিএসটিআই, কক্সবাজার
জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজার জেলার এ ধরনের সার্ভিল্যান্স কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও পণ্যের মানোন্নয়ন ও সঠিক ওজন নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।