
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের ইন্সপেক্টর (শহর ও যানবাহন) জনাব বিকাসুজ্জামান রনি বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব তানিয়া সুলতানা, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় তার কর্মজীবনের নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।