1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল কাস্টমস হাউস থেকে ১৪০ জন এনজিও অপসারণ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বেনাপোল কাস্টমস হাউস থেকে ১৪০ জন এনজিও অপসারণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন যোগদান করার পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

চাকুরী করে বেতন নেই তারপরও কোটিপতি, চলেন দামি গাড়িতে থাকেন আলিশান বাড়িতে। কাস্টমস হাউসে চাকুরি করি বলে দাপিয়ে বেড়ায় গোটা বন্দর এলাকা। এদের কাছে অনেকটাই অসহায় সিএন্ডএফ এজেন্টরা।  এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে আদায় করতেন লক্ষ লক্ষ টাকা। বেনাপোল কাস্টমস হাউসের কর্মরত ১৪০ জন নন গর্ভানমেন্টাল অর্গানাইজেশন (এনজিও)দের কথা লোক মুখে ঘুরে বেড়াচ্ছে। যোগদান করার পর গত সপ্তাহে ১৪০ জন এনজিও কে বেনাপোল কাস্টমস হাউস থেকে অপসারণ করা হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদেও অভিযোগ ছিল কমিশনার দপ্তর থেকে শুরু করে শুল্কায়ন ও পরীক্ষন গ্রুপ পর্যন্ত প্রতিটি শাখায় দুই বা ততোধিক এনজিও অবস্থান করতো। আমদানি রফতানি বাণিজ্যে তাদের দ্বারা মারাত্মক ভাবে ব্যাহত হতো। তাদের দ্বারা মুলত কাস্টমস কর্মকর্তারা অনৈতিক কর্মকান্ডে বেশি জড়িত হতো। ফলে এসব এনজিওরা অল্পদিনে কোটি টাকার মালিক বনে গেছে। শুণ্য থেকে কোটিপতি হতে বেশি সময় লাগেনি তাদের। অবৈধ টাকার গরমে সমাজ ও পারিবারিক জীবনে নানা অশান্তির সৃষ্টি করছে তারা।

কাস্টমস হাউসের বেনাপোলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে কাস্টমস হাউসের জনবল সংকট ছিল। এর আগে যশোর  ও খুলনা কাস্টমস হাউস থেকে জনবল ধার করে কাস্টমস হাউসের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সে সময় বিভিন্ন কর্মকর্তারা অফিসের কার্যক্রমের সুবিধার্থে কিছু নিকট আত্মীয় কিংবা পরিচিত লোকজন এনজিও হিসাবে নিয়োগ দেন। তিনি বর্তমান কমিশনারের এনজিও অপসারন কার্যক্রমকে স্বাগত জানান।

বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, দীর্ঘদিন ধরে আমরা এসোসিয়েশনের পক্ষ থেকে এনজিও অপসারনের দাবি জানিয়ে আসলেই তৎকালীন সমায়ের কর্মকর্তারা আমাদের দাবির বিষয়ে কোন কর্ণপাত করেনি। সিএন্ডএফ এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সহ নানা অপকর্মে সাথে এরা জড়িত। মুলত এদের কারনে আমদানি রফতানি বাণিজ্য মারাত্মক ভাবে ব্যাহত হতো। আশাকরি কমিশনার তার দৃঢ়চেতা সিন্ধান্তের কারনে আমদানি রফতানি বাণিজ্য সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো, সাজেদুর রহমান বলেন নতুন কমিশনার মহোদয়

যোগদান করার পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।আমাদের অনেক দিনের দাবী পূরণ হলো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট