1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোল পোর্টথানা বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু আর নেই- রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বেনাপোল পোর্টথানা বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু আর নেই- রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শনিবার সকালে তিনি বেনাপোল পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের গাজীপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদামাঠা জীবনের অধিকারী, মিষ্টভাষী ও সদালাপী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিকাল আছর বাদ নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে
গাজীপুর গণকবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়াসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দীনু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।

সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট