স্টাফ রিপোর্টার :আতিকুর রহমান
নওগাঁর বাবলাতলীর মোড় বলিহারে ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে বাবলাতলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।