1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার কৃষকরা - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার কৃষকরা

জি এম সপ্না
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়নের কৃষদের।অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সলঙ্গার চাষীরা। কৃষকরা বলছেন, তেল,সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে।পশু খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা লেগেই থাকে।  অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে অধিক পরিমান জমিতে ভুট্টা চাষ হয়েছে।সংশ্লিষ্ট কৃষি অফিসের সুষ্ঠ পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরা এবারে ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন বলে সুত্রে জানা গেছে।ভুট্টা চাষে খরচ কম। ফলন,দাম ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল আবাদেও আগ্রহ বেশি বলে কৃষি অফিস দাবী করেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে এ বছরে উপজেলায় মোট ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।যা গত বছর ছিল ৪৬৫ হেক্টর।নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের কৃষক আব্দুস সবুর জানান,গত বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি।ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের কৃষক রহমত আলী বলেন,ইরি-বোরো আবাদের চেয়ে ভুট্টা চাষে খরচ কম।ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক বেশি লাভ হয়।তাই কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি আর নদীর ধারে চর জমিতে কৃষকরা ভুট্টা চাষ বেশি করছেন।কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সব সময় সহযোগীতা ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনাও দেয়া হয়েছে।প্রাকৃতিক কোন দুর্য়োগ না হলে এবারে ভুট্টা চাষে কৃষকরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট