1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যবৃন্দ (অবঃ) এবং শহিদ পরিবারের সদস্যগণকে ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ এবং সম্ভ্রম হারানো মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জল সময় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে যে সকল পুলিশ সদস্য জীবন উৎসর্গ করে অনন্য অবদান রেখেছেন তাঁদের অবদানকে বিনম্র চিত্তে স্মরণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বীর মুক্তিযোদ্ধা যাঁরা এখনও বেঁচে আছেন তাদের শারীরিক ও মানসিক সুস্থ্যতা এবং মহান আল্লাহর নিকট দীর্ঘায়ু কামনা করেন। অতঃপর তিনি যে কোনো প্রয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। একই সাথে অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ সদস্যদের নিকট থেকে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ কামনা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব মেরিনা আক্তার-সহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যবৃন্দ (অবঃ) এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট