মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৬ মার্চ,২০২৬ খ্রী. "মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস" উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর আয়োজনে জনাব তানজিনা শেলী, সভানেত্রী, পুলিশ কল্যাণ সমিতি (পুনাক), গোপালগঞ্জ, জনাব জোহরা আফরিন উপমা সহ-সভানেত্রী পুনাক এবং পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করেন।
এ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।