মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ পুলিশ সুপারের কার্যালয়, মাগুরায় নায়েক হতে এএসআই (সঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ০২ (দুই) জন পুলিশ সদস্য—মোঃ শামীম রেজা ও মোঃ রাকিব রায়হান-এর র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয় আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।