মাদারীপুর জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার (১২) মার্চ মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় নবার মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে নাজমুল খান (প্রায় ১৬) রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দশম শ্রেণির শিক্ষার্থী এবং ইতালি প্রবাসী পান্না খানের ছেলে বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি তার দুলাভাই; তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি মাদারীপুরে বসবাস করে কালির বাজার এলাকার একটি ব্যাংকে চাকরি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।