1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর হতে ৪২০ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বারসহ ১ জন আসামী আটক করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর হতে ৪২০ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বারসহ ১ জন আসামী আটক করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ৩০ জুলাই ২০২৫ তারিখ ০৫৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৪২০ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ জাহিদ মন্ডল (৩৬), পিতা-মোঃ হান্নান মন্ডল, গ্রাম-দোপপাড়া পদমদী, পোস্ট-পদমদী, থানা-বালিয়াকান্দী, জেলা-রাজবাড়ী। আটককৃত স্বর্ণের মূল্য ৬১,৭৯,০৪০/-(একষট্টি লক্ষ ঊনআশি হাজার চল্লিশ) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ৬১,৯৪,০৪০/-(একষট্টি লক্ষ চুরানব্বই হাজার চল্লিশ) টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট