1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ডিবি পুলিশের অভিযানে রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদী হত্যার সহযোগী চার আসামি গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর ডিবি পুলিশের অভিযানে রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদী হত্যার সহযোগী চার আসামি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

মনা যশোর প্রতিনিধিঃ
ঘটনার বিবরণ : গত ইং ১৭/০৩/২০২৫খ্রিঃ রাত অনুমান ২৩.৩০ঘটিকায় ভিকটিম মীর সামির সাকিব সাদী(৩৫), কে তার বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামি সুমন ওরফে ট্যাটু সুমন(২৭) ও মেহেদী হাসান অনিক(২৭) সহ তাদের অজ্ঞাতনামা ৫/৭জন সহযোগী পরিকল্পনা মোতাবেক হত্যা করার উদ্দেশ্যে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে আসামিরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবারের অন্যান্য সদস্যরা এসে ভিকটিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনার পরের দিন রাতে ভিকটিমের মৃত্যু হয়।

এই ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

মামলাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর কে নির্দেশনা প্রদান করলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।

গ্রেফতার অভিযানঃ
ইং০৫/০৫/২০২৫খ্রিঃ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজীব সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানাধীন পুলেরহাট, রায়পাড়া, মুড়লী, শংকরপুর এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে টানা অভিযান পরচিালনা করে উক্ত হত্যার সাথে জড়িত সহযোগী আসামি তুহিন মোল্ল্যা (৩৫), সাইফুল ইসলাম অভি (২৫), বিপ্লব হোসেন(২২), তানভীর রহমান(২১) নামের চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা শহরে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এবং তারা পেশাদার অপারাধী।

তারা সাদী হত্যাকান্ড ঘটনোর পর থেকেই গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন আত্মগোপনে ছিল। যশোর ডিবির এই টিমটি দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ সহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে তারা সাদী হত্যা মামলায় এজাহার ভুক্ত ট্যাটু সুমন ও মেহেদীকে উক্ত হত্যার কাজে সহযোগীতা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদেরকে সাদী হত্যা মামলা নং- ৫৯, তারিখ-১৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি মোঃ তুহিন মোল্ল্যা (৩৫) এর নামে হত্যা মামলা, মাদক মামলাসহ মোট ১৯টি, মোঃ সাইফুল ইসলাম অভি (২৫) এর নামে ০১টি, মোঃ বিপ্লব হোসেন (২২) এর নামে হত্যা মামলাসহ মোট ০৩টি এবং মোঃ তানভীর রহমান(২১) এর নামে বিস্ফোরকসহ মোট ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এরা সবাই শহরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী হিসেবে কাজ করে থাকে।

আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ তুহিন মোল্ল্যা (৩৫), পিতাঃ মোঃ বাশার মোল্ল্যা, সাংঃ রেলগেট কলাবাগান পাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর, ২। মোঃ সাইফুল ইসলাম অভি (২৫), পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং- বেজপাড়া তোফদার পাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর, ৩।মোঃ বিপ্লব হোসেন ( ২২), পিতাঃ মৃত বিল্লাল হোসেন, সাং- চাঁচড়া রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৪। মোঃ তানভীর রহমান(২১), পিতা- মোঃ মিন্টু রহমান, সাং- নাজির শংকরপুর হাজারি গেট, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট