মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শার্শা থানা পুলিশের অভিযানে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন,শার্শা উপজেলার শ্যামলাগাছি এিমোনী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ফিরোজ সাগর (৩৬)।
রোববার (১০ মে) রাত সাড়ে আটটার সময় পুলিশ জানায়,শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় অভিযান পরিচালনা করে শার্শার ১০নং ইউনিয়নের শ্যামলাগাছি গ্রামস্থ জনৈক আশরাফুলের ইজিবাইক গ্যারেজের সামনে হতে যশোরগামী মহাসড়কের পাকা রাস্তার উপর হতে আটক আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।