1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা সাতমাইল পশুর হাট উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাক পেলেন ব্যবসায়ী আশরাফুল আলম বাবু : ইজারা সম্পন্ন - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

যশোর শার্শা সাতমাইল পশুর হাট উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাক পেলেন ব্যবসায়ী আশরাফুল আলম বাবু : ইজারা সম্পন্ন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুহাটটি উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ডাক পেলেন ব্যবসায়ী আশরাফুল আলম বাবু।

আগামী শনিবার প্রতি হাটের জন্য ভ্যাট আই টি সহ তিন লক্ষ একত্রিশ হাজার টাকা বিনিময়ে গরু ছাগলের খাস আদায় করবেন।

তিনি এ বছরের আগামী বাংলা ৩০ চৈত্র ১৪৩৩ সাল পর্যন্ত মেয়াদে ৭৩টি হাটের খাস আদায় করবেন।

গতকাল বুধবার (২৩ জুলাই)
পরিষদের সভা কক্ষে হাটের ইজারা জন্য উম্মুক্ত ডাকের আয়োজন করে শার্শা উপজেলা প্রশাসন।

উম্মুক্ত ডাকে মোঃ আশরাফুল আলম বাবু ভ্যাট ও ট্যাক্স সহ প্রতি হাটের দিন ডাক তোলেন ৩ লক্ষ ৩১ হাজার টাকা।

আব্দুল কুদ্দুস নামে এক ব্যবসায়ী প্রতি হাটের দিন ডাক তোলেন ২ লক্ষ ৮০ হাজার টাকা ও জামাল হোসেন নামে এক ব্যাক্তি প্রতি হাটের দিন ডাক তোলেন ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

ডাকে সর্বচ্চ দরদাতা ব্যাক্তিকে আগামী ৭৩ টি হাটের জন্য শার্শা উপজেলা প্রশাসন ইজারা প্রদান করেন।

উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস,এম শাখির উদ্দিন সহ সাংবাদিক,পুলিশ,দরপত্র ক্রেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট