1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর মগবাজার এলাকা হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

রাজধানীর মগবাজার এলাকা হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

Νমনা নিজস্ব প্রতিনিধিঃ
January 13, 2026
রাজধানীর মগবাজার এলাকা হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও দুইটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রবিউল ইসলাম (৪৬) ২। মোঃ পারভেজ হোসেন (২২) ও ৩। মোঃ অমিত ভূঁইয়া (২৬)।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেল ক্রসিং এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম হাতিরঝিল থানাধীন মগবাজার রেল ক্রসিং সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৭০ বোতল Eskuf সিরাপ ও মাদককাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট