মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআইর অভিযান
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ০৩-১১-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে
১। রস কদম ব্রেড এন্ড লাইভ বেকারী, ১৬১/২, সিআর দত্ত রোড, হাতিরপুল বাজার, নিউমার্কেট, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি পণ্য বিক্রয়-বিতরন ও বাজারজাত করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
২। আইডিয়াল ফাস্ট ফুড এন্ড লাইভ বেকারী, ১৬১/২, সিআর দত্ত রোড, হাতিরপুল বাজার, নিউমার্কেট, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি পণ্য বিক্রয়-বিতরন ও বাজারজাত করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
সর্বমোট দুইটি প্রতিষ্ঠানকে ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত ১৫ (পনেরো) কর্মদিবস সময় দিয়ে সতর্ক করেন। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।