1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের বিরুদ্ধে সফল অভিযান – হাতেনাতে আটক ২ , ৬ মাসের কারাদণ্ড - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

রাজধানী মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের বিরুদ্ধে সফল অভিযান – হাতেনাতে আটক ২ , ৬ মাসের কারাদণ্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৪ আগস্ট ২০২৫, মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে দেখা যায়, তাদের উপস্থাপিত জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজে পূর্ব থেকেই জাল সিল ও স্বাক্ষর রয়েছে। প্রশিকিউশন ইনচার্জ বিষয়টি প্রথমে নজরে আনেন, যিনি তাদের ডকুমেন্ট যাচাই করে সন্দেহজনক মনে করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিসি ট্রাফিক মিরপুর জনাব গৌতম কুমার বিশ্বাস স্যার-এর নজরে আনেন।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেন, তারা বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছেন। প্রতারক চক্র জানত না, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা রয়েছে, যার ফলে বিআরটিএ থেকে তাদের ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠানো হয়।

বিষয়টির গভীরতা বিবেচনায় ডিসি ট্রাফিক মিরপুর স্যার তাৎক্ষণিক প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করেন এবং একটি টিম গঠন করে অভিযানের নির্দেশনা দেন।

অভিযানে সহায়তা করেন মিরপুর আর্মি ক্যাম্পের সিও মহোদয়, যাঁর নির্দেশে একটি সামরিক টিম অভিযানে সাপোর্ট প্রদান করে।

যৌথ অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্টস, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিআরটিএ আদালত-০৯ এর ম্যাজিস্ট্রেট জনাবা তাসমিয়া জাইগীর এর নিকট হাজির করা হলে, তিনি উক্ত দুই প্রতারককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মিরপুর ট্রাফিক বিভাগ জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সাধারণ জনগণকে অনুরোধ, কেউ যেন দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নেন। সরকারি যেকোনো সেবা গ্রহণে নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করুন।

সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রতীক — মিরপুর ট্রাফিক বিভাগ।

বি:দ্র:- ট্রাফিক ক্লিয়ারেন্স / জিডি করার জন্য কোন প্রকার
অর্থ/ফি এর প্রয়োজন নেই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট