1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ৩০০ ফিট এলাকায় বহুল আলোচিত মোটরসাইকেল ছিনতাই মামলার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার এবং মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানী ৩০০ ফিট এলাকায় বহুল আলোচিত মোটরসাইকেল ছিনতাই মামলার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার এবং মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জিসান (১৮) নামে এক ব্যক্তি ঢাকার মিরপুর হতে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করে ১১/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত পূর্বাচল ৩০০ ফিট গোল চত্ত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে। তারা কিছু সময় ছবি তোলা ও আড্ডা দেওয়ার পর রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় জিসান এবং তার বন্ধু ফয়সাল গ্রামের বাড়ি কুমিল্লা জেলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা করে। রাত অনুমান ০২:২০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার কুশাবো সাকিনস্থ পাকা রাস্তার উপর দিয়ে তারা নিজ নিজ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় তাদের পিছন দিক হতে দুইটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারী জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। উক্ত অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে জিসানকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে। অপর বন্ধু ফয়সাল দুষ্কৃতিকারীদের বাধা প্রদান করলে তাদের মধ্যে থেকে একজন ফয়সালকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাথাড়ী মাথায় এবং ডান হাতের কবজিতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ভিকটিম জিসানের আইফোন-১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং YAMAHA R15 V3 IND0 2021 BLACK COLOUR মোটরসাইকেল নিয়ে দ্রুত ঢাকাগামী রাস্তা ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়।
ভিকটিম জিসান রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলে রূপগঞ্জ থানার ডিউটি অফিসার ভুলতা পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জ এর টহল টিমকে এবং টহল ডিউটি তদারকিতে থাকা রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। সংবাদ প্রাপ্তির দশ মিনিটের মধ্যে ভুলতা পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জ এর টিম এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম জিসান ও তার বন্ধুকে উদ্ধার করে তাদেরকে ডিকেএমসি হাসপাতাল, ভুলতা, রূপগঞ্জে নিয়ে আসেন। ডিকেএমসি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে, রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় এ্যাম্বুলেন্স যোগে প্রেরণ করে। ঘটনাস্থল হতে রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদ্বয়ের একটি মোটরসাইকেল এবং আসামীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। অত্র ঘটনার প্রেক্ষিতে ভিকটিম জিসান বাদী হয়ে একটি এজাহার প্রদান করলে রূপগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ- ১১/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় এর সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় “গ” সার্কেল এর সহকারী পুলিশ সুপার জনাব মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম-পিপিএম মহোদয়ের নেতৃত্বে একটি আভিযানিক টিম বিশ্বস্থ গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের অবস্থান নিশ্চিত হয়। পরে উক্ত আভিযানিক টিম অভিযান পরিচালনা করে আসামী ইমতিয়াজ @লিমন @রিমন (২০) কে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার বারেন্ডা নামীয় স্থান হতে গত ১৯/০৯/২০২৫ খ্রিঃ বেলা ১৫:০০ ঘটিকার সময় গ্রেফতার করে। আসামী ইমতিয়াজ @লিমন @রিমন কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সহ আরো দুইজন এই ছিনতাই কাজে জড়িত মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বেপারীপাড়া সাকিনস্থ ভুলতা গাউছিয়া টু আড়াইহাজার গামী রাস্তায় বিনাইরচর সেতুর পশ্চিম পাশে রাস্তার কিনারা হতে ১৯/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২৩:৪৫ ঘটিকায় ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং অত্র মামলার মূল ঘটনাস্থল রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার কুশাবো সাকিনস্থ পাকা রাস্তার পশ্চিমপাশে রাস্তার কিনারা হতে ২০/০৯/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০১:৩০ ঘটিকায় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অপর আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট