মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়।
পরিদর্শনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় হিসাব শাখার সকল রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।