1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাঠ প্রাঙ্গনে যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় উক্ত কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় দেশ গঠনের চলমান আন্দোলনকে আরও বেগবান করা, সংগঠনের ভিত মজবুত করা এবং ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

এই সমাবেশে হাজারো নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ রাজেদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আল- মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জান দিপু, লপৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মীর আলম,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ রিপন হোসেন, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ওয়াসি উদ্দিন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহম্মেদ শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সবাই ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করতে হবে। এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট