1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

শার্শা উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন

মোশারফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
যশোর অঞ্চলের টেকশই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় তিন দিন কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বর উদ্যোগে এই মেলা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চত্বর মাঠে এ কৃষি মেলায়,প্রযুক্তি প্রদর্শন হয়। মেলার শুভউদ্বোধণ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী ১৩ ফেব্রুয়ারি চলবে এই মেলা। একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ঐ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা শার্শা উপজেলার কৃষি অফিসার-দীপক কুমার সাহা।

এ সময় আলোচনা মঞ্চে অনান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মো শওকত মেহেদী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান ও পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষি উদ্যোক্তাদেরকে মেলা শেষে পুরস্কৃত করা হবে বলে ঐ কৃষি কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট