মনা যশোর জেলা প্রতিনিধিঃ
[২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ]
আজ বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব 'শুভ বড়দিন' উপলক্ষে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার মহোদয় চার্চ কর্তৃপক্ষের সাথে কুশল বিনিময় করেন, শুভেচ্ছা জানান এবং যীশু খ্রীষ্টের জন্মদিনে দৃষ্টিনন্দন কেক উপহার দেন। এছাড়াও ছোটদের সাথে নিয়ে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার, ফরিদপুর।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে “শুভ বড়দিন” উদযাপন যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]