1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

সলঙ্গায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।আজ শুক্রবার সকাল ১০ টায় রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ওসি ইমাম জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষ করে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গায় অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সত্যতা যাচাইয়ের জন্য থানা পুলিশের বক্তব্য,সাক্ষাৎকার ও সহযোগীতা আশা করেন।মত বিনিময় সভায় ওসি ইমাম জাফর তার বক্তব্যে সলঙ্গার আইন শৃঙ্খলার উন্নয়নে সততা ও নিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন বলে জানান।এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।তিনি আরও বলেন,পুলিশ ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক।উভয়ে মিলে কাজ করলে সমাজের অপরাধ দমন ও জন সচেতনতা বৃদ্ধি করা সহজ হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ,সলঙ্গার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সমাজ থেকে অপরাধ দমনে তিনি আবারো সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ বাংলা টোয়েন্টিফোর ফোর),সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা),সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো), সহ-সভাপতি আনিসুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),কার্যকরী সদস্য সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরন (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),সদস্য আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) ও সদস্য সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট