মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পাটকেলঘাটা থানাধীন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনলাইন জুয়া, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সকল অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এর ফলশ্রুতিতে একটি অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
উক্ত অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, জনাব এ.এইচ.এম লু্ৎফুল কবীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।