জি,এম,জিয়াউল হাসান (জিল্লুর) ষ্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
কালিগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের মোবাইল ফোনটি গত ৪ঠা জানুয়ারি হারিয়ে যায়।
এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৩) করেন। জিডির পর মোবাইল ফোন উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় কালিগঞ্জ থানায় কর্মরত এ এস আই আতিকুর রহমানকে।
এ এস আই আতিকুর রহমান তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে মাত্র ১২ দিনের মধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে গত শুক্রবার (১৬ জানুয়ারি) উদ্ধারকৃত মোবাইল ফোনটি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন আনুষ্ঠানিকভাবে শফিকুল ইসলামের হাতে তুলে দেন। এ বিষয়ে এ এস আই আতিকুর রহমান বলেন, বর্তমানে হারানো মোবাইল ফোন উদ্ধারে বাংলাদেশ পুলিশ অত্যন্ত তৎপর। আমরা সব সময় নিষ্ঠার সঙ্গে জনগণের হারানো সম্পদ উদ্ধারে কাজ করে যাচ্ছি। মোবাইল ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে শফিকুল ইসলাম বলেন, এতো অল্প সময়ে আমার মোবাইল ফোন ফিরে পাব এটা আমি ভাবতেই পারিনি। কোনো ধরনের উৎকোচ ছাড়াই ফোনটি হাতে পেয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। পুলিশ নিয়ে মানুষের মাঝে অনেক সময় নেতিবাচক ধারণা থাকে, কিন্তু এ ধরনের কাজ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। তিনি এ সময় কালিগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এটাই তার বাস্তব রুপ দিয়েছেন এ এস আই আতিকুর রহমান। মোবাইল ফোন টা উদ্ধার করতে পেরে এ এস আই আতিকুর রহমান কালিগঞ্জ উপজেলার সর্বত্র প্রশংসায় ভাসছেন।