মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে ইতালির পুলিশ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে তথ্য বিনিময়, সর্বোত্তম চর্চা (best practices) ভাগাভাগি এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ইতালির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন —
Mr. Giuseppe Di Giovanni, Migration Attaché, Embassy of Italy;
Commissioner Dr. Mario Sacco, Centrale Operations Service;
Inspector Vito Patriss, Matera Police HQ; এবং
Superintendent Manuela Scipioni, Palermo Police HQ।
আলোচনায় উভয় পক্ষই মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সিআইডি'র পক্ষে — জনাব আলী আকবর খান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম শাখার প্রধান), জনাব মোঃ একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা, বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস ক্রাইম), এবং
জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ট্রাফিকিং ইন হিউম্যান বিইংস) ছাড়াও সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।