মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৩.০০ ঘটিকায় নগরীর ঐতিহ্যবাহী ও ধর্মীয় গুরুত্বপূর্ণ
পাহাড়তলী সেন্ট জেভিয়ার্স গির্জা, জামাল খান সেন্ট মেরীজ গির্জা ও পাথরঘাটা সেন্ট প্লাসিড গির্জা এবং স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। এসময় তিনি সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থাপনাগুলোর নিরাপত্তা, সংরক্ষণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম একটি বহু ধর্ম ও সংস্কৃতির শহর। এখানে সকল ধর্মাবলম্বীর ধর্মীয় প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা চট্টগ্রাম মহানগর পুলিশের অন্যতম অগ্রাধিকার। তিনি সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় সেখানে সিএমপি'র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত)সহ সংশ্লিষ্ট উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।