1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুড়িয়া হেরোইনসহ ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা দোহার থানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুড়িয়া হেরোইনসহ ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা দোহার থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, ঢাকা জেলা দোহার থানার চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১৮/০৮/২০২৫ খ্রিস্টাব্দ ১৭.২৫ ঘটিকার সময় দোহার থানাধীন উত্তর মৌড়া সাকিনস্থ মৌড়া খালপাড় কাইট্টাচান নামক ব্রীক সলিং রাস্তার জনৈক কামরুল মোড়ল এর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে আসামী ফারজানা আক্তার টুনি (৩২), পিতা- মৃত আমির, মাতা- রিবা বেগম এবং মোঃ জসিম (২৮), পিতা- মোঃ নুরু শেখ, মাতা- রাজিয়া বেগম, উভয় সাং-উত্তর মৌড়া খালপাড়, থানা- দোহার, জেলা- ঢাকাদের ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেন। একই তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় অপর আর একটি অভিযানে দোহার থানাধীন শাইনপুকুর বানিয়াবাড়ী সাকিনস্থ জনৈক মোঃ সোহেল রানার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ইমন শেখ (২৩), পিতা- মোঃ বোরহান উদ্দিন, মাতা- আলেয়া বেগম, সাং-খৈরখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট