1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
- নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ১৭১ পিস ইয়াবাসহ আটক-৫ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী বিভিন্ন ব্রান্ডের ১৪ টি মোবাইল ফোনসহ আটক-১ ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন, প্রধান অতিথি মির্জা ফখরুল সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৪টি সাজাসহ ৮ মামলার পরোয়ানাভূক্ত ১ জন আসামী গ্রেফতার ফরিদপুর জেলার সদর উপজেলায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে নওগাঁ জেলার সদর উপজেলায় ০১টি মোবাইল কোর্টের অভিযান সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন : মালামাল ভস্মীভূত বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা নারায়নগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও ১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ২ জন ডাকাত গ্রেফতার এবং ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া ৩ আদমদীঘি-দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের নববনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন সকল ষড়যন্ত্রের দেওয়াল ভেঙে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আগামীর নতুন  বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশের ৮০ ভাগ মানুষের স্বপ্ন ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে জাতির কাছে উপহার দিবেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর ভোটের রায়ে বিএনপি সরকার গঠন করেছে। বিরোধি দলকে উদ্দেশ্য করে বলেন জনগনের ভোটের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত করা হলে দেশের জনগনই এর জবাব দিবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের দেওয়া সংবর্ধনা ও সংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।   উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরোও বলেন বগুড়ার কারনে দীর্ঘ ১৭ বছর আমাদের সংসদীয় এলাকায় বিগত সরকার বৈষম্য করেছে। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত করে আদমদীঘি-দুপচাঁচিয়ার রাস্তা-ঘাটসহ সকল উন্নয়নের পাশাপাশি সান্তাহার জংশনে লোকোমোটিভ ইঞ্জিন মেরামতের কারখানা, সান্তাহার জংশন স্টেশন থেকে নওগাঁ, সাপাহার হয়ে রহনপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন, সান্তাহারের ২০ শয্যার হাসপাতাল চালু, সান্তাহারের আধুনিক মানের  স্টেডিয়ামেকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম রুপে রূপান্তরিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা রয়েছে। অনুষ্টান শুরুর পূর্ব মুহূর্তে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়েছে। এসময় উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপেন শীল, সহ: সাধারণ সম্পাদক সজীব হাসান, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কোষাধক্ষ্য শামসুর রহমান, সদস্য শফির উদ্দীন,শিমুল হাসান, মিরু হাসান,শামীম আহমেদ, আতিকুর রহমান ,আলমগীর, ওলি রেজা, উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট