1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁও সদর হাসপাতালে ও ওষুধে অনিয়ম টাকা দিয়ে মিলছে সরকারি ওষুধ। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর হাসপাতালে ও ওষুধে অনিয়ম টাকা দিয়ে মিলছে সরকারি ওষুধ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,

সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনায় চলছে চরম অনিয়ম ও অনিয়ন্ত্রিত লেনদেন। রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ সামান্য কিছু টাকা দিলেই মিলছে আর বিনা পয়সায় ওষুধ পাওয়া যেন প্রায় অসম্ভব।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের ফার্মেসিতে চিকিৎসকের প্রেসক্রিপশন জমা দিলেও কর্মচারীরা নানা অজুহাতে সরকারি ওষুধ দেন না। অথচ নির্দিষ্ট পরিমাণ অর্থ গোপনে দিলে মুহূর্তেই মজুত থাকা ওষুধ তাদের হাতে তুলে দেওয়া হয়। অনেক সময় রোগীরা ওষুধ না পেয়ে বাইরের ফার্মেসি থেকে উচ্চমূল্যে কিনতে বাধ্য হচ্ছেন।

রোগীদের মধ্যে একাধিক জন জানান, “সরকারি হাসপাতালে আসার মূল কারণই হলো বিনা খরচে চিকিৎসা ও ওষুধ পাওয়া। কিন্তু এখানে এসে দেখা যায়, টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। গরিব মানুষই সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের ভেতরে ওষুধের মজুত থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে ওষুধ সংস্কৃতি চালু রয়েছে বহুদিন ধরে। ফলে সরকারি সেবার মান ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের আস্থায় চিড় ধরেছে।

এ বিষয়ে সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, “হাসপাতাল তত্ত্বাবধায়ক সবকিছু জানেন। নিয়মিত খোঁজখবর নেন।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, “উপরে থেকে নিচ পর্যন্ত সবাই জানে কীভাবে ওষুধ বিতরণ হয়। দীর্ঘদিন ধরে একইভাবে চলছে।”

এ নিয়ে সচেতন মহল মনে করছে, সরকারি হাসপাতালের এ ধরনের অনিয়ম স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ধ্বংস করছে। দরিদ্র জনগোষ্ঠী যারা সরকারি চিকিৎসার ওপর নির্ভরশীল, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তি ও স্বচ্ছ ওষুধ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বস্তর ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট