1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধান সহ সর্বমোট ৮ জন কিশোর গ্যাং সদস্য আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

চট্টগ্রাম সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধান সহ সর্বমোট ৮ জন কিশোর গ্যাং সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ইং ০৩/১০/২০২৫ তারিখ রাত ২৩:০৫ ঘটিকার সময় অত্র থানার এসআই(নিঃ)/নয়ন আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় স্পেশাল-৩২ (নৈশ) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ৫৩২/এ, সিডিএ এভিনিউ এস.এস ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর ১৮/২০ জন কিশোর গ্যাং সদস্যরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া দলবদ্ধভাবে শক্তি প্রর্দশন সহ মহড়া দিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া বাদী বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার-ফোর্র্স বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টাকালে NS নামীয় কিশোর গ্যাংয়ের প্রধান মোঃ মাহিন উদ্দিন প্রঃ ব্ল্যাক মঈন (২২) সহ KB, NS, MBS, X-Mark, Blackhole নামীয় কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ নাঈমুল হক নাহিয়ান (২০), ৩। মোঃ নাজিম উদ্দিন (১৯), ৪। মোঃ তাজিমুল ইসলাম আব্দুল্লাহ (১৯), ৫। মোঃ ইকমিহান হাবিব (১৯), ৬। মোঃ ফায়াজ (১৯), ৭। মোঃ রমজান শেখ (২২), ৮। মোঃ আল আমিন ইসলাম সিফাত (২০)’দের গ্রেফতার করিতে সক্ষম হইলেও অজ্ঞাতনামা ১০/১২ জন আসামী ঘটনাস্থল হইতে দৌড়ে দিক-বেদিক পালিয়ে যায়। অতঃপর বাদী ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করিয়া ১নং আসামী-১। মোঃ মাহিন উদ্দিন প্রঃ ব্ল্যাক মঈন (২২) এর ডান হাত হইতে ০১(এক)টি চাপাতি, ২নং আসামী-মোঃ নাঈমুল হক নাহিয়ান (২০) এর কোমরে গোঁজানো ০১(এক)টি ছুরি, ৩নং আসামী-মোঃ নাজিম উদ্দিন (১৯) এর ডান হাত হইতে ০১(এক)টি চাপাতি, ৬নং আসামী-মোঃ ফায়াজ (১৯) এর কোমরে গোঁজানো ০১(এক)টি ছুরি ও অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ০৫টি বিভিন্ন সাইজের লোহার রড, ০২টি এসএস পাইপ উদ্ধার পূর্বক ইং ০৪/১০/২০২৫ তারিখ রাত ০০:৪৫ ঘটিকার সময় বাদী জব্দ তালিকা মূলে জব্দ করে। অতঃপর বর্ণিত আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০২, তারিখ: ০৪/১০/২০২৫ খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২(সংশোধনী-২০১৯)
এর ৪/৫ রূজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট