1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে বন্দর থানাধীন ইছাক ডিপুর গেইট সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল সহ ১ জন চোর আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে বন্দর থানাধীন ইছাক ডিপুর গেইট সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল সহ ১ জন চোর আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মামলার বাদী- মোঃ নুরুল মোস্তফা (৩৩) একজন ব্যবসায়ী। বাদীর মালিকানাধীন ০১টি লাল রংয়ের বাজাজ মোটরসাইকেল (১৬০ সিসি), যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৮-৪৩৫৭, ইঞ্জিন নং-PDXCNK20760, চেসিস নং-MD2B57CX3NCK83618, মূল্য অনুমান ২,৫৫,০০০/-(দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা জরুরী প্রয়োজন উক্ত বাইকটি বিক্রয়ের জন্য তার ভাতিজা মোঃ মিকাত (২০) এর ব্যবহৃত ফেইসবুক আইডি হতে একটি বিক্রয়ের বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে উক্ত বিজ্ঞাপনের সূত্রধরে তদন্তেপ্রাপ্ত আসামী শিবলী সাদিক (৪২) বাদীর উল্লেখিত মোটরসাইকেলটি ক্রয় করার জন্য তার হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩১৬-৮০৬১৮৭ হতে বাদীর ভাতিজা মোঃ মিকাত (২০) এর সাথে যোগাযোগ করে। তারই ধারাবাকিতায় ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৪৫ ঘটিকার সময় তদন্তেপ্রাপ্ত আসামী ও এজাহারনামীয় আসামী রিনা আক্তার (৩৩)’কে নিয়ে উল্লেখিত মোটরসাইকেল ক্রয়ের জন্য বাদীর বর্তমান ঠিকানা তথা পাঁচলাইশ মডেল থানাধীন মির্জারপুলস্থ কে-প্লাজার সামনে আসে। ঐসময় বাদী সেখানে উপস্থিত ছিল না। তখন অজ্ঞাতনামা তদন্তে প্রাপ্ত আসামী শিবলী সাদিক বাদীর ভাতিজা মোঃ মিকাত(২০)’কে বলে মোটরসাইকেলটি সে ক্রয় করবে। তবে মোটর সাইকেলটি চালিয়ে দেখবে এবং চালানোর পর মূল্য নির্ধারণ করবে। বাদীর ভাতিজা তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীর কথা অনুযায়ী সরল বিশ্বাসে তাকে বাদীর মালিকানাধীন মোটরসাইকেলের চাবি দেয় এবং চালিয়ে দেখতে বলে। তখন বর্ণিত আসামী তার সঙ্গীয় এজাহারনামীয় আসামী রিনা আক্তার(৩৩)’কে বাদীর ভাতিজার সামনে রাস্তার উপর দাঁড় করিয়ে বর্ণিত মোটরসাইকেলের চাবি নিয়ে টেস্টিং এর জন্য সামনের দিকে যায়। একপর্যায়ে বর্ণিত তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী মোটর
সাইকেল চালিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। উক্ত ঘটনার বিষয়টি বাদীর ভাতিজা বাদীকে জানালে বাদী ঘটনাস্থলে আসে এবং বর্ণিত আসামী দীর্ঘ সময় পরও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় বাদী আসামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে মোবাইল নম্বরটি বন্ধ পায়। অতঃপর বাদী ও বাদীর ভাতিজা ঘটনাস্থল হতে তদন্তেপ্রাপ্ত আসামীর সহযোগী রেখে যাওয়া বান্ধবী তথা এজাহারনামীয় আসামী রিনা আক্তার(৩৩)কে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার মামলার নং-২১, তারিখঃ ২৯/০৮/২০২৫খ্রি, ধারা-৪০৬/৪২০/১০৯ পেনাল কোড রুজু হয়।

মামলার তদন্তকালে তদন্তকারী অফিসার এসআই
(নিঃ)/মোঃ আশরাফ উদ্দিন সরদার গুপ্তচরের দেওয়া তথ্যাদি ও তথ্য প্রযুক্তি সহায়তায় ০৬/১০/২০২৫খ্রিঃ রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় সিএমপি’র বন্দর থানাধীন ইছাক ডিপুর গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত আসামী শিবলী সাদিক’কে গ্রেফতার করে। অতঃপর গ্রেফতারকৃত আসামীকে চুরি হওয়ায় মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, নোয়াখালী জেলাধীন কবিরহাট থানাস্থ ভুইয়ারহাট সংলগ্ন তাহার শ্বশুর বাড়িতে সূত্রোক্ত মামলা সংক্রান্তে চুরি হওয়ায় মোটরসাইকেলটি রক্ষিত আছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ নোয়াখালী জেলাধীন কবিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলা সংক্রান্তে চুরি হওয়া মোটরসাইকেল (১৬০ সিসি), যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৮-৪৩৫৭, ইঞ্জিন নং-PDXCNK20760, চেসিস নং-MD2B57CX3NCK83618, মূল্য অনুমান ২,৫৫,০০০/-(দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামী’কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট