1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে তালা, পক্ষে বিপক্ষে বিক্ষোভ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে তালা, পক্ষে বিপক্ষে বিক্ষোভ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে প্রধান শিক্ষকের
অফিস কক্ষে তালা ঝুলানোকারীদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাউসা হারুন
অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এ দিকে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য, অনিয়ম, দূর্নীতি,
অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করা হয়। এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয়। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের অনুরোধে তালা খুলে দেওয়া হয়।
এ বিষয়ে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির
সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত একজন আবেদন করেছেন। বিএনপির নেতামকর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।

এদিকে জামায়াতের আবেদনকারীর আবেদন যুক্তিযুক্ত হলে তার নামও বোর্ডর প্রেরনের জন্য বলেন। এদিকে বিএনপির নেতার অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় তারা বিক্ষোভ শেষে
অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ গিয়ে অফিস কক্ষের তালা খুলে দিয়ে দিয়েছেন। তবে খেলাধুলা অব্যাহত রাখার জন্য বলেছিলাম। কিন্তু, পরিবেশ না থাকায় বন্ধ রেখেছেন। মঙ্গলবার খেলাধুলা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট