1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতে আটক ৭ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দিঘীরপাড় খাল ও খাড়াকান্দি খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক পাইকগাছায় অপহরণ মামলা ধোঁয়াশা: প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তৎপর বাংলাদেশ পুলিশ সাতক্ষিরা কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ ভারতে আটক ৭ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর বগুড়া আদমদীঘিতে বিএনপি নেতা টিকনের ঈদ সামগ্রী পেলেন শতাধিক অসহায় দুস্থ কর্মী সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহ ভাজন নারীকে তল্লাশি করে গাঁজা উদ্ধার

ভারতে আটক ৭ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সেলর কর্তৃক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ২ মার্চ ২০২৬ তারিখের ‘লিভ ইন্ডিয়া নোটিশ’-এর ভিত্তিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হরিদাসপুর আইসিপি দিয়ে তাদের হস্তান্তর করা হয়। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জন এবং মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে। এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল বিদেশে যাওয়ার আশায়। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম জেলে পাঠানো হয়। দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় প্রায় দুই বছর সাজাভোগের পর তাদের কলকাতার একটি শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দেশে ফেরার অনুমতি পেয়ে তারা বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন-বরিশাল জেলার হিজলা উপজেলার আবদা গ্রামের আলতাব হোসেন মাঝির মেয়ে জেসমিন আক্তার, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাদানপুর এলাকার মাঝপাড়া গ্রামের শাহআলমের ছেলে আরমান হোসাইন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের মৃত নুর আলীর মেয়ে রুপা ইসলাম (ওরফে নেহা), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভাঙ্গারহাট এলাকার কোনেরবিটা গ্রামের চিন্ময় বড়াইয়ের ছেলে জিতেন্দ্র বড়াই (ওরফে যতির্ময় বড়াই), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের নবিসউদ্দিনের ছেলে আব্দুল্লা আলী, বরিশাল জেলার কোতয়ালি মডেল থানার দপ্তরখানা রোডের স্বরূপ ম্যানসনের বঙ্কিম চন্দ্র হালদারের ছেলে রাজু হালদার (ওরফে সৌরভ হালদার) এবং পটুয়াখালী জেলার সদর থানার ইসলামাবাদ এলাকার পাচাকোরালিয়া গ্রামের ফারিকুল ইসলামের ছেলে আবু তাহের।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট