1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় চুরি হওয়া নৌকাসহ দুইজন আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় চুরি হওয়া নৌকাসহ দুইজন আটক

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সারিয়াকান্দিতে চুরি হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুইজনকে আটক করেছে জনতা। শনিবার (১৯ এপ্রিল) সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা ওই নৌকাটির সঙ্গে আটক হন মিলন মিয়া (৩৩) ও মতি মিয়া (৪১)। রোববার (২০ এপ্রিল) সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক মিলন মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের হাছেন আলীর ছেলে এবং মতি মিয়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রান্ধুনীবাড়ী গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের মালেক বেপারীর একটি ইঞ্জিনচালিত নৌকা ডাকাতমারা নৌঘাট থেকে চুরি হয়। পরদিন (১৯ এপ্রিল) মালেক বেপারী সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন নৌকাটি সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে নৌকার সঙ্গে থাকা দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান আটক দুজনকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট