1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিবচরে সেতুর নিচে পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত লাশ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শিবচরে সেতুর নিচে পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত লাশ

নাজমুল শেখ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে একটি সেতুর নিচ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাদিরপুর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা
হয়। ওই যুবকের নাম কামরুল জামান চৌকদার (৩২)। তিনি শিবচরের পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কাদিরপুর সেতুর নিচে লাশটিদেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তাঁরা শিবচর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা
হাসপাতালে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। ধারণা করা হচ্ছে, গতকাল
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি রেখে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট