1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) রাজধানীর আগারগাঁয়ে এ অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে । এছাড়া ঢাকা বিমানবন্দরের পাশ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরো নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোম সহ অন্যান্য অতিথিবৃন্দ ও একশত স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট