1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৫ জুন ২০২৫ খ্রি. বুধবার মিন্টো রোডস্থ ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ করা হয়। এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা জনাব কৃষ্ণ মহাজন চৌধুরি এ আলোচনায় অংশগ্রহন করেন । কিভাবে সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করতে হয় তার উপর তিনি বিস্তারিত আলোকপাত করেন । মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো. মাসুদ করিম বলেন, এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট