1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বোনারপাড়া-সান্তাহর রেললাইনের আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি বা কোচ লাইনচ্যুত হয়েছে। ৫ ঘন্টার
পর লাইনচ্যুত দুইটি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্যোশ্যে রওয়ানা দেয়। ফলে কোন যাত্রী হতাহত
হওয়ার খবর পাওয়া যায়নি। গত শনিবার (২৮জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে
স্টেশনের ১ নম্বর রেললাইনের ৯নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টা ৪০ মিনিটে
লাইচ্যুত দুটি বগি রেখে রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন রাত ২টা ৩০ অতিক্রম করার সময় ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর দুটি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে রংপুর এক্সপ্রেসসহ কোন ট্রেন যাতাযাত করতে পারেনি।
সকল ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগি
ট্রেন থেকে সরিয়ে রেখে বিকল্প লুফ রেললাইন ব্যবহার করে ভোর ৫টা ৪০ মিনিটে আদমদীঘি স্টেশন
থেকে অপর বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় পর্যন্ত অপর ট্রেন চলাচল বন্ধ
ছিল। বেলা ১১টা এ সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনার কবলিত লাইনচ্যুত দুটি বগি উদ্ধার কাজ
চলছে। বগুড়ার উর্দ্ধতন সহকারি প্রকৌশলী আফজার হোসেন বলেন, পরদিন রোববার সকাল ৯টা
থেকে অপর আন্ত:নগর ও লোকারসহ চারটি ট্রেন গুলো লুফলাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে
ট্রেন চলাচল স্বাভাবিক শুরু করা হয়। তবে কি কারনে কোচের বেলিপ্লেট ভেঙ্গে গেছে সে বিষয়ে
তদন্ত টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট