1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত—কয়রা সাংবাদিক ফোরাম। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত—কয়রা সাংবাদিক ফোরাম।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার (খুলনা) ঃ খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক মো. রাকিবের ওপর রূপসায় সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়রা সাংবাদিক ফোরাম। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার কয়রায় মধুর মোড়ে সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত জরুরি আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “শনিবার সন্ধ্যায় রূপসা বাসস্ট্যান্ড এলাকায় যেভাবে খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাকিবকে তার স্ত্রী ও শিশুসন্তানের সামনে জনসমক্ষে এলোপাতাড়ি মারধর, লুটপাট ও অপমান করা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ওপরও একটি সরাসরি আঘাত।”

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি,যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক রাকিবের ওপর হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন, সাংবাদিক মো. শাহ হিরো, জিয়াউল হাসান জিল্লু ও মিনহাজ দিপু,মো.আব্দুল মান্নান,আব্দুল্লাহ আল জুবায়ের ,বিজন কুমার,সোহরাব হোসেন, স্বাধীন সহ অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিকরা নিরাপদভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এ হামলা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাই,এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার জন্য।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট