1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর দুই চোখ নষ্ট - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর দুই চোখ নষ্ট

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে ফেরিওয়ালা বিএনপি কর্মী জাকির শেখকে (৫০) ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে দুই চোখ নষ্ট করার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় নতুন শহর এলাকার এক সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার ঘটনার বিচার দাবি করে।

জাকির শেখ সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার ওয়াজেদ শেখের ছেলে। নয় সন্তানের জনক জাকির জীবিকা নির্বাহ করতেন গ্রামে গ্রামে কসমেটিকস বিক্রি করে। পরিবার দাবি করছে, আওয়ামী লীগের সঙ্গে আপস না করায় রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে জাকিরের স্ত্রী ঝিনুক বেগম জানান, শনিবার রাতে একই ইউনিয়নের আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদারকে চোর সন্দেহে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরদিন সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কোহিনুর, কামাল, সজিব, ওমর, শফিকুলসহ কয়েকজন তাদের ঘরে ঢুকে স্বামী জাকিরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে খেজুর পাতার কাঁটা দিয়ে তার দুই চোখে আঘাত করা হয় এবং চোখ উৎপাটনের চেষ্টা চালানো হয়।

তিনি আরও জানান, জাকিরের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন সরকারি কর্মকর্তা জানান, জাকির শেখের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি আর কখনো দেখতে পারবেন না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “যদি কেউ পূর্ব শত্রুতার জেরে জাকির শেখের চোখ নষ্ট করে থাকে, তবে তাদের আইনের আওতায় আনা হবে। চুরির অভিযোগে কাউকে আটক হলেও তাকে মারধরের সুযোগ নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট