1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ার আদমদীঘির নসরতপুর এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো) খাদ্য গুদামে চাল সংগ্রহ, মজুত ও সরকারি প্রকল্পে সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি বিধি ও খাদ্য বিভাগের প্রচলিত নিয়ম ভেঙে উপজেলার বাইরে দিনাজপুরের পুলহাট, বগুড়ার শেরপুরসহ বিভিন্ন এলাকার চালকলের চাল নসরতপুর এলএসডিতে সংগ্রহ ও মজুত করা হয়েছে। এমনকি আদমদীঘি উপজেলা পুষ্টি চাউল কর্মসূচির আওতাভুক্ত না হলেও সরকারি খাদ্য সহায়তার চালের সঙ্গে ‘পুষ্টি চাউল’ লেখা বস্তাও সরবরাহ করা হয়েছে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগী নারীদের মধ্যে প্রকল্পের চাল বিতরণ করা হয়। সরেজমিনে কুন্দুগ্রাম ইউনিয়নে চাল বিতরণের সময় দেখা যায়, বিতরণ করা চালের কয়েকটি বস্তায় থাকা টেনসিলে দিনাজপুরের পুলহাট এলাকার ইনশাআল্লাহ অটো রাইস মিল, বগুড়ার শেরপুরের উদয়ন অটো রাইস মিল এবং ঠিকানাবিহীন মদিনা অটো রাইস মিল (প্রোপ্রাইটর আব্দুল হাকিম) এর নাম রয়েছে। আবার কোনো কোনো বস্তায় ‘পুষ্টি চাউল’ লেখা টেনসিলও দেখা যায়। ‘পুষ্টি চাউল’ লেখা কয়েকটি বস্তার নিচে একাধিক অস্পষ্ট টেনসিল থাকায় চালগুলো কোথাকার এবং কোন মিল থেকে সংগ্রহ করা হয়েছে তা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বিতরণ করা চাল কোন খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়েছে জানতে চাইলে কুন্দুগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বরাবরের মতো নসরতপুর এলএসডি থেকেই চাল উত্তোলন করা হয়েছে। অন্যদিকে, সুবিধাভোগীদের গত আমন মৌসুমে সংগ্রহ করা চাল বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বিতরণ করা চালের বস্তায় ‘বোরো/২০২৫’ লেখা টেনসিল পাওয়া গেছে। ফলে বরাদ্দকৃত চালের সঙ্গে সরবরাহ করা চালের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিতরণ করা চালের মান নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে দেখা যায়, উপজেলার সান্তাহারের বুশরা গ্রুপের চালের বস্তাগুলোর চাল তুলনামূলক ভালো মানের হলেও অন্যান্য কয়েকটি মিলের চাল নিম্নমানের বলে অভিযোগ করেন সুবিধাভোগীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদমদীঘি উপজেলা পুষ্টি চাউল কর্মসূচির আওতাভুক্ত নয়। অথচ নসরতপুর এলএসডি থেকে সরবরাহ করা চালের মধ্যে ‘পুষ্টি চাউল’ লেখা বস্তা পাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সদর ও নসরতপুর এলএসডিতে সাধারণ নিয়ম অনুযায়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত অটো, সেমি-অটো ও হাসকিং চালকল থেকে চাল সংগ্রহ ও মজুত করার কথা। সে ক্ষেত্রে দিনাজপুরের পুলহাট, বগুড়ার শেরপুর কিংবা অন্যান্য এলাকার চালকলের চাল কীভাবে নসরতপুর এলএসডিতে সংগ্রহ ও মজুত করা হলো এ প্রশ্নই এখন সামনে এসেছে। এ বিষয়ে বক্তব্য জানতে নসরতপুর এলএসডিতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা আফরিনকে পাওয়া যায়নি। পরদিন মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমনটা তো হওয়ার কথা না। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট