1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় দ্রব্যমুল্যের অস্বাভাবিক দামে দুর্ভোগে রোজাদাররা - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

উল্লাপাড়ায় দ্রব্যমুল্যের অস্বাভাবিক দামে দুর্ভোগে রোজাদাররা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে।বাজারে নিত্য পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলেও উল্লাপাড়ায় সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে প্রতি বছরই রমজানে নিত্য পণ্যের দাম বেড়েই চলে।পবিত্র এ রমজান মাসে কতিপয় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে। তারা নিজেরা মনে করে এ মাস হলো অথিক মুনাফা লাভের মাস।তারা মনে করে এ মাসটিতেই দাম বেশি নেয়ার সুযোগ।কাঁচা বাজারের কোন দোকানেই পণ্যের মুল্য তালিকা নেই।ভোক্তা অধিকার বা প্রশাসনের মনিটরিং না থাকার কারনে ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহন করছে বলে দাবী করেন ভুক্তভোগী মহল।রমজানের আগের দিন পর্যন্ত উপজেলার বোয়ালিয়া, পাঁচলিয়া,বড়হর বাজারে লেবুর কেজি ছিল ৭০-৮০ টাকা। রমজানের প্রথম দিন হতে সেই ইফতারী শরবত লেবুর দাম এক লাফে প্রতি কেজি ১২০-১৩০ টাকা বিক্রি শুরু হয়েছে।এমনি ভাবে কাঁচা মরিচ ৪০ হতে ৬০ টাকা,আলু ২০ হতে ২৫ টাকা,আদা ৯০ হতে ১২০ টাকা, টমেটো ১৫ হতে ৩০ টাকা,বেগুন ৪০ হতে ৬০ টাকা,শসা ২০ হতে ৪০ টাকা,করোল্লা ৭০ হতে ১০০ টাকা,সিম ১৫ হতে ৩০ টাকা,গাজর ২০ হতে ৩০ টাকা,পেয়াজ ৩০ হতে ৪০ টাকা,মিস্টি কুমড়া ২৫ হতে ৩৫ টাকা,ঢেড়শ ১০০ হতে ১২০ টাকা,পোটল ১০০ হতে ১২০ টাকা।শুধু লেবু,আলু, বেগুন,পেয়াজই নয়,দাম বেড়েছে আঙ্গুর,তরমুজ,বেদানা,আপেল, কমলা,পেয়ারা, শসা,খিরা ও কলার। অস্বাভাবিক দামে দুর্ভোগে পড়েছে রোজাদাররা।দ্রব্য মুল্য বৃদ্ধিতে চাকরিজীবি,অর্থশালীদের সমস্যা না হলেও নিম্ন ও মধ্যবিত্তরা দিশেহারা পড়েছেন।বাজারে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভুক্তভোগীরা অনতি বিলম্বে বাজার মনিটরিং এর দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট